ব্রাহ্মণবাড়িয়ার ৬০ বিজিবির অভিযানে

কুমিল্লা সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : 9:33 pm

কুমিল্লা সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এ সব চোরাই পণ্য জব্দ করে। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সকালে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমসে জমাদানের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box

Posted ৯:৩৩ পিএম | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

The Daily Sarod |