শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
লালনের ১৩৫তম তিরোধান দিবসে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালনের মানবধর্মে উদ্বুদ্ধ হলে কোন বৈষম্য থাকবে না- সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : 9:18 pm

লালনের মানবধর্মে উদ্বুদ্ধ হলে  কোন বৈষম্য থাকবে না- সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার বলেছেন, মরমী কবি লালনের মানব ধর্মে সবাই উদ্বুদ্ধ হলে আমাদের সমাজে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে কোন ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। গতকাল শুক্রবার লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস ২০২৫ পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী বক্তব্য রাখেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত  সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার সকল সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন।

জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক আল আমীন শাহীনের উপস্থাপনায় এবং সঙ্গীত প্রশিক্ষক পীযুষ কান্তি আচার্যের সঙ্গীত পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমি, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, সপ্তসুর সঙ্গীত নিকেতন, সাগর মিউজিক প্লাস, নতুনমাত্রা, তিতাস ললিতকলা একাডেমি, সুরতাল সঙ্গীত নিকেতন, বাংলাদেশ শিশু একাডেমি, আজকের সংস্কৃতির শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। পরে লালনের আলো শীর্ষক একটি খণ্ড নাটক মঞ্চস্থ হয়। প্রায় আড়াই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকস্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে যন্ত্রে সহায়তা করেন কী-বোর্ডে ফরিদ আহমেদ সাগর, তবলায় বাবুল মালাকার, প্যাডে সুদীপ্ত সাহা মিঠু, মেন্ডলিনে তাহজিদ চৌধুরী ও বাঁশিতে ছিলেন মোঃ হোসাইন।

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

The Daily Sarod |