শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ঢাকা-সিলেট মহাসড়কে জনভোগান্তি ডিসেম্বরেই দূর হবে: সড়ক পরিবহন সচিব

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 9:02 pm

ঢাকা-সিলেট মহাসড়কে জনভোগান্তি ডিসেম্বরেই দূর হবে: সড়ক পরিবহন সচিব
চারলেন প্রকল্পের আওতায় পড়া ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত অংশের নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে আছে৷ এর ফলে মহাসড়কের এ অংশে সৃষ্ট খানাখন্দের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তি পোহাতে হয় চালক-যাত্রীদের।
সড়ক পরিবহন সচিব বলেন, নিরাপত্তার কারণ দেখিয়ে ৫ আগস্টের পর ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ভারতে চলে গিয়েছিল। আমরা তাদেরকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি। ওনারা ফিরে এসেছেন, কাজে নামবেন। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত অংশের কাজ শেষ হবে। এটি হলে ভোগান্তি কমে যাবে। সরাইল-বিশ্বরোড থেকে ধরখার পর্যন্ত অংশের কাজও হবে। হয়তো একটু সময় লাগবে।
এ সময় সচিবের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চারলেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Posted ৯:০১ পিএম | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

The Daily Sarod |