২৫ বিজিবি অভিযানে মাদকদ্রব্যসহ রমজান আটক

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 10:15 pm

২৫ বিজিবি অভিযানে মাদকদ্রব্যসহ রমজান আটক

রোববার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৫/৯-এস হতে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সস্তামোড়া নামক স্থান হতে ১ জন আসামী মোঃ রমজান আলী (২৫), পিতাঃ মোঃ আসাদ আলী, গ্রামঃ আলীনগর, পোঃ ধর্মঘর, থানাঃ মাধবপুর এবং জেলাঃ হবিগঞ্জ’কে ভারতীয় ইয়াবা-৩০০ পিস, ব্যবহৃত মোবাইল ফোন-১টি এবং সীম কার্ড-২টি সহ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের সিজার মূল্য এক লক্ষ তেত্রিশ হাজার একশত টাকা।

আটককৃত আসামীকে মাদকদ্রব্য এবং মালামালসহ মাধবপুর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর করা হয়েছে। এছাড়াও  রোববার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অন্যান্য বিওপি কর্তৃক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লক্ষ একাশি হাজার সাতশত টাকা মূল্যের ৯৩৯ পিস ইয়াবা, ৫২ কেজি গাঁজা এবং ৪৫ বোতল ইস্কফ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামালসহ লামাদকদ্রব্য বাংদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

The Daily Sarod |