শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় সোয়া ২ কোটি টাকার ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ করেছে ২৫ বিজিবি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 6:30 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সোয়া ২ কোটি টাকার ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ করেছে ২৫ বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ইসলামপুর এলাকা থেকে এগুলো জব্দ করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ইসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ২ হাজর ৭৫০ কেজি পলিপ্রোপিলিন জব্দ করা হয়।
তিনি আরও জানান, উন্নতমানের পলিপ্রোপিলিনগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি জব্দকৃত চোরাইপণ্য আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমাদানের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box

Posted ৬:৩০ পিএম | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

The Daily Sarod |