শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
ঢাকার সাথে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ আপ লাইনে বন্ধ

মহানগর এক্সপ্রেসের দুই বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন ৬ বগি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : 9:18 pm

মহানগর এক্সপ্রেসের দুই বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন ৬ বগি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়েগেছে। এর ফলে এক লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ১০টি বগি নিয়ে ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশন ছাড়ার পর ভৈরব রেলসেতুতে উঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রেনটি সেতুতে আটকা পড়ে। এ ঘটনায় সিলেট থেকে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওযে স্টেশনে আটকা পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে ট ও ঠ বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ট্রেন থেকে ছয়টি বগি আলাদা হয়ে যায়। পরে ছয় বগি ফেলে বাকি ১০টি বগি নিয়ে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। পরে ট্রেনটি ভৈরব রেলসেতুতে উঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

The Daily Sarod |