https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

নিয়োগ প্রক্রিয়া শুরু হলে পুলিশের সাথে ছবি দেখায় প্রতারকরা: ব্রাহ্মণবাড়িয়ার এসপি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : 6:36 pm

নিয়োগ প্রক্রিয়া শুরু হলে পুলিশের সাথে ছবি দেখায় প্রতারকরা: ব্রাহ্মণবাড়িয়ার এসপি

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেছেন, কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার সময় প্রতারকরা পুলিশ সদস্যদের সাথে ছবি দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেন। এহতেশামুল হক বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার সময় আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এসময় স্থানীয় কিছু প্রতারক চক্র সক্রিয় হয়। তারা সাধারণ মানুষকে বুঝায় পুলিশ সদস্য বা পুলিশ কর্মকর্তার সাথে তাদের পরিচয় আছে। আমাদের কিছু ছবি সাধারণের সাথে থাকে, সেই ছবি গুলো তারা দেখায় এবং বলে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে নিয়োগ করে দেওয়া যাবে। কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়ায় টাকা পয়সা দিয়ে তা সম্ভব না। তিনি প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহবান জানান।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় পুলিশ সুপার বলেন, আগামী ১০, ১১ ও ১২ আগস্ট থেকে কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে ৬৫৭ জন প্রার্থী আবেদন করেছেন। এর মাঝে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। তাদের সুবিধার্থে নিয়োগ প্রক্রিয়ার দিন পরীক্ষা দিয়ে প্রবেশপত্র দেখিয়ে বিলম্বেও অংশগ্রহণ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাই রকিব, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন ও জেলা পুলিশের মিডিয়া অফিসার পরিদর্শক উত্তম কুমার শর্মা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৩৬ পিএম | শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

dainiksarod |