শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ময়না হত্যাকাণ্ড: কারান্তরীণ ইমাম-মুয়াজ্জিনের মুক্তির দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৭ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 10:29 pm

ময়না হত্যাকাণ্ড: কারান্তরীণ ইমাম-মুয়াজ্জিনের মুক্তির দাবিতে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর মাদরাসাছাত্রী মাইমুনা আক্তার ময়না হত্যাতাণ্ডের ঘটনায় কারান্তরীণ মসজিদের ইমাম হামিদুর রহমান (৩৫) ও মুয়াজ্জিন সাইদুল ইসলামের (২১) মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। রোববার (২৭ জুলাই) দুপুরে স্মারকলিপি দেয় সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।

এর আগে গত ৬ জুলাই সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের একটি মসজিদের দ্বিতীয় তলার ভেতর থেকে নিখোঁজ মাদরাসাছাত্রী মাইমুনা আক্তার ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে পুলিশ।

স্মারকলিপিতে বলা হয়, ময়না হত্যাকাণ্ডের ২২ দিন অতিক্রম হলেও দুই ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তির (ইমাম ও মুয়াজ্জিন) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট, নির্ভরযোগ্য সাক্ষ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে এ ধরণের দীর্ঘস্থায়ী আটক মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং তা ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, স্থানীয় জনগণের তথ্যমতে তারা (ইমাম ও মুয়াজ্জিন) বরাবরই ধর্মীয় দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্মারকলিপির মাধ্যমে কারান্তরীণ ইমাম ও মুয়াজ্জিনের মুক্তির পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ময়না হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, সাধাণ সম্পাদক মাওলানা সৈয়দ আসাদুল করিম, সহসভাপতি মাওলানা আব্দুর রউফ ও মাওলানা আমান উল্লাহ আমানী, সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল হোসাইন এবং প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন মাহদী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | রবিবার, ২৭ জুলাই ২০২৫

The Daily Sarod |