মিডফোর্ডে সংঘঠিত নৃশংস হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১২ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 1:29 pm

মিডফোর্ডে সংঘঠিত নৃশংস হত্যার প্রতিবাদে  ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

দেশব্যাপী চলমান ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে হত্যার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সাধারণ ছাত্রজনতা।

শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়৷ এরপর সেখানে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয়ে কোনো অপরাধীকে ছাড় দেয়া যাবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা মিটফোর্ডের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি দাবি জানান।

Facebook Comments Box

Posted ১:২৮ পিএম | শনিবার, ১২ জুলাই ২০২৫

The Daily Sarod |