শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়ায় ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু, যুবক আটক

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৯ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 1:23 pm

আখাউড়ায় ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু, যুবক আটক

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্ষণের শিকার এক কিশোরীর (১৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় তরিকুল ইসলাম তুষার (২২) নামে এক যুবকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুলাই) রাত ৯টার দিকে পৌর শহরের খড়মপুর কল্লা শহিদ (র.) মাজার শরীফের মহিলা বিশ্রামাগারে তার মৃত্যু হয়।
পুলিশ ও মাজার কর্তৃপক্ষ জানায়, দুপুরে ওই কিশোরী মাজারের পুকুরে গোসল করতে যায়। পরে কাপড় পরিবর্তনের সময় তরিকুল ইসলাম তাকে ধর্ষণের চেষ্টা করে। তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে আটক করে।

পরে মাজারের নিরাপত্তাকর্মীরা কিশোরীকে মহিলা বিশ্রামাগারে নিয়ে যান। রাত ৯টার দিকে কর্মীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কমিটির সদস্যদের খবর দেন। তারা গিয়ে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং তাৎক্ষণিকভাবে আখাউড়া থানায় খবর দেওয়া হয়।
তরিকুল নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘ভিকটিমের কাপড় জব্দ করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। সুরতহাল রিপোর্টে ধর্ষণের স্পষ্ট আলামত পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
তিনি জানান, কিশোরীর নাম-পরিচয় এখনো শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, সে প্রতিবন্ধী হতে পারে। আটক যুবকও অসংলগ্ন কথাবার্তা বলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

Facebook Comments Box

Posted ১:২৩ পিএম | বুধবার, ০৯ জুলাই ২০২৫

The Daily Sarod |