নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৬ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট : 12:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলায় থেকে রক্তাক্ত অবস্থায় ময়না (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ময়না ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয় মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে আসে। এসময় দোতলায় শিশু ময়নার মরদেহটি পড়ে থাকতে দেখতে পান।
তিনি আরও জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছি। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।
Posted ১২:১০ পিএম | রবিবার, ০৬ জুলাই ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya