ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 4:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, ২৫ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোঃ আরিফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।

Facebook Comments Box

Posted ৩:০৯ পিএম | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

The Daily Sarod |