নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২০ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : 2:29 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আয়েত আলী খাঁ স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সংগীত, নৃত্য ও আবৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী।
বাচিক শিল্পী আল আমীন শাহীনের সঞ্চাচলায় অনুষ্টানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।
ওস্তাদ আয়েত আলী খাঁর সংগীত জীবন নিয়ে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ও সমন্বয়কারী পীযূষ কান্তি আচার্য।
পরে শাস্ত্রীয় সংগীতে সরোদ ও বেহালার ঝংকার তুলেন ওস্তাদ আয়েত খাঁর সরাসরি শিষ্য ওস্তাদ আফজালুর রহমান খানের সহধর্মিনী, দেশের প্রথম নারী সরোদ বাদক ওস্তাদ আনোয়ারা রহমান,তাঁর মেয়ে মহুয়া রহমান রুবা,অন্তরা রহমান টুংটাং, ও ছেলে আশিকুর রহমান।
পরে জেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের প্রশিক্ষনার্থী অংকিতা ও জয় শান্ত্রীয় নৃত্য পরিবেশন করেন।
Posted ২:২৭ পিএম | শুক্রবার, ২০ জুন ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya