নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : 6:39 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তাকে মৃত ঘোষণা করে। জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। চলতি মাসের ৪ তারিখে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালত জেলা কারাগারে পাঠায়। মঙ্গলবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা সে মারা যায়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Posted ৬:৩৯ পিএম | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya