শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়ায় মাদক সেবনের দায়ে ৬ জনকে সাজা দিলেন ভ্রাম্যমান আদালত

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১৫ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 10:14 pm

আখাউড়ায় মাদক সেবনের দায়ে  ৬ জনকে সাজা দিলেন ভ্রাম্যমান আদালত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ সৈয়দ আহম্মদ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের পাশে মাদক সেবনরত অবস্থায় আটক ৬ জনের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে অভিযানের সময় প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়।

আখাউড়া উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জের মো. ভুট্টু মিয়া (২৫), রবিশালের মো. পিন্টু (২৮), নেত্রকোনার মো. রুবেল মিয়া (২৫), কুমিল্লার মো. নাছির উদ্দিন (৪০), বরগুনার মো. হোসেন আলী শেখ সাদী (৬৫) ও রংপুরের মো. জিয়াউর রহমান (৪০)।

তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন জানান, মাজারের পশ্চিম পাশে ঢাকা-সিলেট বাইপাস রেল লাইনের কাছে বসে মাদক সেবন করার সময় ওই ৬ জনকে আটক করা হয়। তাদেরকে সাজা দেওয়ার পাশাপাশি অর্থদণ্ডও করা হয়েছে।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:১৪ পিএম | রবিবার, ১৫ জুন ২০২৫

The Daily Sarod |