শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়া সীমান্তে বাংলাদেশিদের গরু আটকে রেখেছে বিএসএফ

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১৫ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 1:32 pm

আখাউড়া সীমান্তে বাংলাদেশিদের গরু আটকে রেখেছে বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত থেকে বাংলাদেশি ১৫টি গরু ধরে নিয়ে আটকে রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৫ জুন) সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আখাউড়ার কালিকাপুর এলাকায় কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চড়ান স্থানীয়রা। গরুগুলো ভারতের অংশে ঢুকে পড়লে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেয়ার জন্য সতর্ক করে স্থানীয়দের। একপর্যায়ে সকাল ১০টার দিকে বিএসএফ সদস্যরা ১৫ গরু ধরে নিয়ে গিয়ে তাঁকাটার কাছে বেঁধে রাখে। এ ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গরুগুলো ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, বিএসএফের তরফ থেকে আটক বাংলাদেশি গরুগুলো ফেরত নেয়ার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে।

 

 

 

 

 

Facebook Comments Box

Posted ১:৩২ পিএম | রবিবার, ১৫ জুন ২০২৫

The Daily Sarod |