শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়ায় সেতু দেবে সড়কে যানচলাচল বন্ধ

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 3:54 pm

আখাউড়ায় সেতু  দেবে সড়কে যানচলাচল বন্ধ
  • ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলায় একটি সেতু দেবে যাওয়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েগেছে। গতকাল বুধবার (০৪ জুন) দিনগত রাতে উপজেলার আখাউড়া-কসবা সড়কের কাকিনা খালের উপর সেতুটি মাঝখানের অংশ দেবে যায়। এর ফলে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে সেতু দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।
    আখাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাকিনা খালের উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩০ মিটার। রাতের কোনো একসময় হয়তো ভারী কেনো যানবাহন সেতু পার হওয়ার সময় ওভারলোডের কারণে মাঝখানের অংশ দেবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর দুইপাশের রেলিং। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আখাউড়া-কসবা সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
    আখাউড়া উপজেলা  প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন জানান, সেতু দেবে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।
Facebook Comments Box

Posted ৩:৫২ পিএম | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

The Daily Sarod |