শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগরে বাস ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ৩

নবীনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 2:20 pm

নবীনগরে  বাস ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মধ্যে এক সংঘর্ষের ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক পৌনে ছয়টার দিকে  নবীনগর-কোম্পানীগঞ্জ-কুমিল্লা সড়কের ইব্রাহিমপুর বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশার যাত্রী উপজেলার লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া ও ফেনির দক্ষিণ ফরাদনগর গ্রামের আবুর খাযেরের ছেলে নুরুল আলম।

নবীনগর থানার ওসি  আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।’

 

Facebook Comments Box

Posted ২:২০ পিএম | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

The Daily Sarod |