শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়ায় ১৮ গ্রাম প্লাবিত, পানিবন্দি সাড়ে ৪শ’ পরিবার

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০২ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 5:09 pm

আখাউড়ায় ১৮ গ্রাম প্লাবিত, পানিবন্দি সাড়ে ৪শ’ পরিবার
ভারতের ত্রিপুরা রাজ্যের  উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৩টি ইউনিয়নের অন্তত ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি অবস্থায় আছে অন্তত সাড়ে ৪শ’ পরিবার। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে হাওড়া নদীর বাধ।
খোঁজ জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে আখাউড়া উত্তর, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে থাকে। এতে করে সীমান্তবর্তী কালিকাপুর, বঙ্গেরচর, ইটনা, বাউতলা, কেন্দুয়াই ও আবদুল্লাহপুরসহ অন্তত ১৮টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় গ্রামের অধিকাংশ সড়ক। এতে করে ওই ৩ ইউনিয়নে জন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেলবাজার এলাকায় হাওড়া নদীর বাধটি ভাঙন ঝুঁকিতে পড়ে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম জানান, দুর্গতদের জন্য ১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে অধিকাংশ পরিবার বাড়িতে মূল্যবান জিনিসপত্র ও গবাদি পশু ফেলে আশ্রয়কেন্দ্রে আসতে চাইছেন না। ইতোমধ্যে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আরও ত্রাণ সহায়তা প্রস্তুত করা হচ্ছে।
Facebook Comments Box

Posted ৫:০৯ পিএম | সোমবার, ০২ জুন ২০২৫

The Daily Sarod |