শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো:সাইফুল ইসলামের বিদায় সংবর্ধনা

তিনি শিল্প ও সংস্কৃতির উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছেন-জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 6:56 pm

তিনি শিল্প ও সংস্কৃতির উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছেন-জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম

বদলিজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কুমিল্লায় পদায়ন হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে তার অবদানের জন্য সকলের কাছে প্রশংসিত হয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয় এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী এবং সংগীত প্রশিক্ষক ও সমন্বয়কারী পীযুষ কান্তি আচার্য ।বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।

সাংস্কৃতিক কর্মকাণ্ডে মোহাম্মদ সাইফুল ইসলামের অবদানের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক  বলেন, “তিনি শিল্প ও সংস্কৃতির উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছেন।  জেলা শিল্পকলা একাডেমির জন্যে তিনি ছিলেন নিবেদিত প্রাণ।’

সমসাময়িক সাংস্কৃতিক পরিবেশের প্রসারে তাঁর এই অবদান শিল্পীদের  কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এখানকার মানুষের ভালোবাসা ও সমর্থন সবসময় আমার হৃদয়ে বাস করবে। আমি আশা করি, জেলা শিল্পকলা একাডেমী এবং এর কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বর্ণিল হয়ে উঠবে।”

বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নতুন পদে সাফল্য কামনা করছেন শিল্পকলা একাডেমীর শিল্পী ও কলাকুশলীরা।

Facebook Comments Box

Posted ৬:৫৪ পিএম | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

The Daily Sarod |