শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

পারিবারিক অশান্তি ও মনোমালিন্যের জেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৬ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 7:53 pm

পারিবারিক অশান্তি ও মনোমালিন্যের জেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর এলাকার আল আমিন (২৫) ও তার স্ত্রী জরিনা বেগম (২০) রোববার রাতে  ‘কেরির ট্যাবলেট’ খেয়ে আত্মহত্যার করেছেন। রাত ১০টার দিকে পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। কিছুটা সময় লড়লেও রাত ১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আল আমিনও।তাদের সংসারে রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে শিশু।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেনপারিবারিক অশান্তি এবং স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে প্রথমে স্ত্রী জরিনা বেগম কেরির ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে।এ অবস্থা থেকে স্বামী আল আমিনও কেরির ট্যাবলেট খেয়ে ফেলে।পরে তারা হাসপাতালে মৃত্যু বরন করেন। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন ও সংসারের টানাপোড়েন তাদের মধ্যে মনোমালিন্য ছিল। কিস্তিতে কেনা ইজিবাইকটি কয়েক দিন আগে আল আমিন বিক্রি করে দেন। এরপর শুরু হয় দাম্পত্য কলহ।

তাদের মৃত্যুতে এলাকায় এবং পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

Posted ৭:৫৩ পিএম | সোমবার, ২৬ মে ২০২৫

The Daily Sarod |