নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
সর্বশেষ আপডেট : 8:52 pm
পেশাগত জ্ঞান ও দক্ষতা, আনুগত্য, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে আচরণ, সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, উদ্ভাবনী চর্চার সক্ষমতা ও দাফতরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এ পুরস্কার পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার হিসাব রক্ষক মোঃ সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার বিকাল ৩টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌরসভা সকল কর্মকর্তা-কর্মচারীদের সভায় পৌরসভার হিসাব রক্ষক মোঃ সাইফুল ইসলামের পুরস্কার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস।
পুরস্কার প্রদানকালে তিনি বলেন, এবার থেকে ভাল কাজ করলে পৌরসভার কর্মচারীদের মিলবে বিশেষ সম্মান এবং পুরস্কার। ফলে আনুগত্য স্বচ্ছ এবং উন্নয়নমূলক ভাল কাজের জন্য অনুপ্রেরণা পাবেন অন্যান্য কর্মচারীরা। তাই এই প্রথম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় এমন উদ্যোগ গ্রহণ করেছে পৌর প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌসআরা, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, সুহেল ভ‚ঞাসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Posted ৮:৫২ পিএম | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya