https://www.jac-recruitment.sg/?source=google.com

নবীনগরের মেঘনায় ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ

নবীনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১৮ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 10:26 pm

নবীনগরের মেঘনায়  ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলেদের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ। উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে রবিবার সকাল ১১টার দিকে মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মণসহ অন্য জেলেরা।জানা যায়, উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মণসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় আজ রবিবার সকালে মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকার মধ্যে বছুরি জাল দিয়ে তারা মাছ ধরছিলেন।

এ সময় তাদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় ব্যাপারী সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি ধরে ২৪ হাজার ৬৫০ টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে পরিতোষ বর্মণ বলেন, ‘আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন ২৯ কেজি। ৮৫০ টাকা কেজি ধরে এটি স্থানীয় ব্যাপারী সুমন মিয়ার কাছে বিক্রি করেছি।

তিনি ভৈরব ফেরিঘাটে নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন। এ বছর সৌভাগ্যক্রমে একাধিক বড় মাছ জালে লেগেছে।’ বড় মাছ ধরা পড়াতে তিনি খুব উৎফুল্ল ।

Facebook Comments Box

Posted ১০:২৫ পিএম | রবিবার, ১৮ মে ২০২৫

dainiksarod |