আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ : আখাউড়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 1:59 pm

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ : আখাউড়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই আনন্দ মিছিল বের করা হয়।

এ সময় একটি সমাবেশ থেকে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবিও জানানো হয়।

শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, মো. জমসেদ ভূঁইয়া, আসিফ নেওয়াজ, রুবায়েদ খান, শুভ চৌধুরী, ফারহান সাকিব, সাদমান ফারুকী, সৈকত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আপাতত স্বস্থি পাওয়া গেছে। কিন্তু তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত খুশি হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করব সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবে।

Facebook Comments Box

Posted ১:৫৯ পিএম | রবিবার, ১১ মে ২০২৫

The Daily Sarod |