শিরোনাম
গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত

কারচুপির অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:12 pm

কারচুপির অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা

অবশেষে নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করেছে আপিল বোর্ড৷ তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন। দায়িত্ব নিতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি।

আজ শনিবার সন্ধায় এ ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। এর মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি নিয়ে জটিলতার অবসান ঘটতে যাচ্ছে।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এফডিসিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচন আচরণবিধির অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড।

এসময় উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, দুই নির্বাচন কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান, অভিযোগকারী নিপুণ, নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তবে এ বৈঠকে দুই অভিযুক্ত উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান।

তবে আপিল বোর্ডের এ রায় মেনে নিয়েছেন কি না সে বিষয়ে জায়েদ খানের মন্তব্য মেলেনি।

সূত্রঃ জাগোনিউজ

Facebook Comments Box

Posted ৭:১২ পিএম | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |