শিরোনাম
গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত

সরাইলে বিরল প্রজাতির শকুন উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

  প্রিন্ট
বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 10:05 pm

সরাইলে বিরল প্রজাতির শকুন উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিলুপ্ত প্রায় হিমালয়ান প্রজাতির শকুন উদ্ধার করেছে গ্রামের কয়েকজন কিশোর। উদ্ধারের পর শকুন্টিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

উদ্ধারকৃত শকুনটিকে মঙ্গলবার (০১ ফেব্রুয়ারী)সন্ধ্যায় হবিগঞ্জ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। এ সময়উপস্থিত ছিলেন বন বিভাগের ফরেস্টার তাপস ভর, টিপলু দেব ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ প্রমূখ।

বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, বিশাল আকৃতির এই হিমালয়ান শকুনটি প্রচন্ড ঠান্ডাজনিত কারণে হিমালয়ের পাদদেশ থেকে উষ্ণ আবহাওয়ার সন্ধানে বাংলাদেশে ছুটে এসেছে।

স্থানীয় লোকজন জানায়, গত ৩০ জানুয়ারী উপজেলার সূর্যকান্দি গ্রামের ফসলী জমিতে শকুনটিকে দেখতে পেয়ে মাঠে খেলতে আসা  শিশু-কিশোররা ঢিল মারতে মারতে পাখিটির পিছু পিছু ধাওয়া করে। অসুস্থতাজনিত কারণে শকুনটি উড়তে পারছিল না। এক পর্যায়ে ওই গ্রামের শেখ মো. মুবাশ্বির ও তার এক ছোট ভাই শেখ মো. রাফি শকুনটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে তারা বন বিভাগের সাথে যোগাযোগ করলে হবিগঞ্জ জেলা বন বিভাগ কর্মকর্তারা এসে শকুনটি নিয়ে যান।

হবিগঞ্জ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চেীধুরী বলেন, ফসলী মাঠ থেকে স্থানীয় কিশোররা শকুনটি উদ্ধার করে আমাদের অফিসে ফোনে যোগাযোগ করে। শকুনটি অসুস্থ রয়েছে বলে আকাশে উড়তে পারছে না। চিকিৎসা দিয়ে সুস্থ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:০৫ পিএম | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |