সরাইল সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 9:20 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক ভিপি, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা কমান্ডার ইসমত আলী।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ জিয়াইল হক মৃধা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইস সমিতির সাবেক সভাপতি কামরুজ্জামান আনসারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব খান,আবদুল হালিমের মেঝো ছেলে হুমাযুন মোরশেদ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম ছিলেন সহজ-সরল ও পরোপকারী মানুষ। তিনি ছিলেন সরাইলের মাটি ও মানুষের নেতা। আবদুল হালিম ১৯৬৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভিপি নির্বাচিত হন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ভারতের আগরতলা হাপানিয়া ক্যাম্প প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন (৩২ বছর) উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।
২০১২ সালের ২১ অক্টোবর উপজেলা সদরে দলীয় কোন্দলে খুন হন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি একেএম ইকবাল আজাদ। এ ঘটনায় ২৯ জন দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়। ওই মামলায় তাঁকে করা হয় প্রধান আসামি। এরপর তিনি দলীয় পদ হারান। ওই মামলায় তিনি ৯ মাস কারাগারে আটক ছিলেন। এ ছাড়া তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর নানা নির্যাতনের শিকার হয়েছেন।
২০১২ সালে দলীয় পদ হানোর পর থেকে তিনি দলীয় ও সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অনেকটাই নীরবে সময় কাটিয়েছেন।
-রাফি/—
Posted ৮:৩৬ পিএম | শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya