স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৮ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 6:56 pm
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম।
নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৯) জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামের আব্দুল হাফিজের ছেলে। তিনি জেলার আখাউড়া উপজেলাধীন রাণীখার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন।
ওসি জানান, কুট্টাপাড়া এলাকায় হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে নিহতের স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।
Posted ৬:৫৬ পিএম | শনিবার, ০৮ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya