স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 4:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা লোকাল বাস দিগন্ত ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে সরাইলের ইসলামাবাদ নামক এলাকায় বাসের দরজায় থাকা হেলপার ছিটকে মহাসড়কে পড়ে। এসময় ওই বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি আরও জানান, এই ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫/৩০ বছর হবে।
Posted ৪:৫৭ পিএম | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya