ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 7:46 pm
ফেসবুকে ভাইরাল হওয়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের ফোনালাপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে র্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার কিছু আগে ইমন র্যাব সদর দফতরে হাজির হন বলে জানা গেছে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে। তাকে এখন এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফেসবুকে এক লাইভ টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ের উদ্দেশ্যে অশালীন ও বর্ণবাদী মন্তব্য এবং ফাঁস হওয়া টেলিফোন কথোপকথনে চিত্রনায়িকা মাহির সাথে অত্যন্ত অশালীন ও অশ্রাব্য ভাষায় কথা বলা নিয়ে প্রচণ্ড সমালোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান মুরাদ হাসান।
গতকাল সোমবার সন্ধ্যায় সৌদি আরবের মক্কা থেকে ফেসবুক লাইভে এসে ফোন আলাপের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মাহিয়া মাহী। তিনি জানান, ঘটনাটি দু’বছর আগের।
Posted ৭:৪৫ পিএম | মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya