ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 12:04 am
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। দেশটির কর্ণাটক প্রদেশে দু’জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে । বৃহস্পতিবার (২ ডিসেম্বর) একথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওমিক্রনে আক্রান্ত দুই রোগীর বয়স ৬৬ এবং ৪৬ বছর। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দুই রোগীদের বয়স প্রকাশ করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেছেন, এই দুজনের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের খুঁজে বের করে করোনা পরীক্ষা করা হচ্ছে।
Posted ১১:৫৭ পিএম | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya