শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

মিজানুর রহমান আজহারী যুক্তরাজ্যে নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২১ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:25 pm

মিজানুর রহমান আজহারী যুক্তরাজ্যে নিষিদ্ধ

মিজানুর রহমান আজহারী যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। গত ১৮ অক্টোবর লন্ডনের হাইকোর্টে কুইন বেঞ্চ ডিভিশনে মিজানুর রহমান আজহারীর ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মামলার জুডিশিয়াল রিভিউর শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক জাস্টিন থ্রোনটন শুনানিশেষে আজহারীর ভিসা বাতিলের পক্ষে রায় দেন বলে একটি সূত্র জানিয়েছে। ফলে সর্বশেষ আইনি লড়াইয়েও হেরে গেলেন বাংলাদেশের ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

উল্লেখ্য, বিচারক জাস্টিন থ্রোনটন সাবেক লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডের স্ত্রী। আজহারীর যুক্তরাজ্যে প্রবেশের ভিসা বাতিল নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে অক্টোবর থেকেই আলোচিত বিষয় ছিল। সর্বশেষ ব্রিটিশ পার্লামেন্টে এমপি বব ব্ল্যাকম্যান আজহারীর যুক্তরাজ্য সফরের নিষেধাজ্ঞা চেয়ে বক্তব্য রাখায় আরো বেশি গুরুত্ব পায়।

সংসদে দেওয়া তার বক্তব্যে এমপি বব বলেন, আজহারীর বক্তব্যে ব্রিটেনের মুসলিম কমিউনিটি বৃহৎ অংশ বিভ্রান্ত হতে পারে, সমাজে ঘৃণা ছড়াতে পারে, তাই তাকে ব্রিটেনে প্রবেশ করতে না দেওয়ার প্রস্তাব করেছিলেন। পার্লামেন্টে তার নির্ধারিত বক্তব্যে বলেছেন, বাংলাদেশের ঘৃণা ছড়ানো ইসলামিক বক্তা মাওলানা আজহারীকে লণ্ডনে রয়েল রিজেন্সী হলে ইসলামী কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছিল, সে যুক্তরাজ্যে আসার জন্য কাতারে এসে আটকে আছে। এরকম ঘৃণা ছড়ানো ব্যক্তি যে হিন্দু ও ইহুদি ধর্মের প্রতি ঘৃণা ছড়ায় তাকে ব্রিটেনে ঢুকতে দেওয়া ঠিক হবে না। মিজানুর রহমান আজহারী ব্রিটেনে ঢুকলে তার বক্তব্যের মাধ্যমে এখানকার শান্তিপ্রিয় বৃহৎ মুসলিম জনগোষ্ঠী ভুল তথ্য পেয়ে বিভ্রান্ত হতে পারে। এমনকি সে অনলাইনেও এই ধরনের ঘৃণা ছড়াতে পারে।

ব্ল্যাক ম্যান এমপি সংসদে মিজানুর রহমানের ভিসা বাতিল বহালের আলোচনার জন্য হোম সেক্রেটারী প্রীতি প্যাটেলের প্রতি আহবান জানিয়েছিলেন।

অন্যদিকে আজহারীকে ব্রিটেনে নিয়ে আসতে আয়োজক আতাউল্লাহ ফারুক একটি পিটিশন ক্যাম্পেইন শুরু করেছিলন। মিজানুর রহমান আজহারী নিজে ও তার ফেসবুকে এই সংক্রান্ত একটি বক্তব্য প্রচার করে পিটিশনে তার পক্ষে স্বাক্ষর দেওয়ার অনুরোধ জানান, সর্বশেষ সেখানে প্রায় ৩৯ হাজার মানুষ স্বাক্ষর করেন। তবে এতো কিছু করেও শেষ রক্ষা হয়নি আজহারীর। গত ৩১ অক্টোবর একটি ইসলামী কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন মিজানুর রহমান আজহারী। কিন্তু লন্ডনে আসার পথে কাতারে ট্রানজিটে আটকা পড়েন মিজানুর রহমান আজহারী। কাতারের ইমিগ্রেশন থেকে আজহারীকে লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি। দুই দিন দেন দরবারের পরে ব্রিটিশ সরকার তার ভিসা বাতিল করে দেয়। বাতিল করা ভিসা বহালের জন্য লণ্ডনে আজহারীর পক্ষে আইনি লড়াই চালিয়েছিলেন আয়োজকগণ। যদিও ব্রিটেনে যে অনুষ্ঠানে মিজানুর রহমান আজহারী উপস্থিত থাকার কথা সেই অনুষ্ঠান আয়োজক আইওন টিভি অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেছে।

এই ব্যাপারে হোম অফিসের মিডিয়া এন্ড প্রেস অফিসে যোগাযোগ করা হলে তারা জানায়, মিজানুর রহমান আজহারীর বিষয়টি নিয়ে তাদের কাছে আরো অনেকেই জানতে চেয়েছে। কিন্তু বাধ্যবাধকতা থাকায় তার কোনো তথ্য দেয়নি। আমন্ত্রণকারীদের পক্ষ থেকেও কোনো ধরনের স্বচ্ছ ধারণা না দেওয়াতে নানা রকম আলোচনা সমালোচনা চলছিল।

গত ৩১ অক্টোবর রবিবার থেকে লণ্ডনসহ ব্রিটেনের ৬টি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় ব্রিটেনের আইওন টিভির পক্ষ থেকে। এই অনুষ্ঠান উপলক্ষে সারা ব্রিটেনের বিভিন্ন শহরে ১৫ পাউন্ড থেকে ১০০ পাউণ্ডের মূল্যের ১২ হাজার টিকিট বিক্রি হয়েছিল।

সূত্রঃ কালেরকন্ঠ

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | রবিবার, ২১ নভেম্বর ২০২১

The Daily Sarod |