শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

আবারো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ চুয়াডাঙ্গা জেলা পুলিশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১০ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:00 pm

আবারো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ চুয়াডাঙ্গা জেলা পুলিশ

খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের কনফারেন্স রুমে মঙ্গলবার সকালে রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) এর সভাপতিত্বে অক্টোবর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা এবং রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসাবে চুয়াডাঙ্গা জেলা মনোনিত হয়।

খুলনা রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) হতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবং চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত এএসআই(নিঃ) মো. ইলিয়াস হোসাইন শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরস্কার লাভ করেন।

এ সময় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম রেঞ্জ ডিআইজি থেকে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়ে ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার), চুয়াডাঙ্গা জেলার সকল পদমর্যাদার অফিসার- ফোর্সদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।

মো. জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসাবে যোগদান করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দুস্কৃতিকারীদের প্রতিরোধ করতে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সু-বাতাস আজ চুয়াডাঙ্গা জেলায় বইছে। একের পর এক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার ও প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিস্পত্তি, সিআইএমএস, করোনাকালীন সময়ে অসহায়, দুস্থ্য, কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও ঔষধ পৌছানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান, এতিম শিশুদের ঈদের জামা উপহার, শিক্ষা উপকরণ প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই পৌছে যাবে পুরস্কার, ভাঙ্গা সংসার জোড়া, খাদ্য যাবে বাড়ি, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধসহ সামাজিক, মানবিক উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। যার প্রেক্ষিতে চুয়াডাঙ্গাবাসীর নিকট জননন্দিত মানবিক পুলিশ সুপারের স্বীকৃতি পেয়েছেন। সার্বিক দিক বিবেচনায় খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) নিকট থেকে পেয়েছেন একাধিকবার শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম,অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম সহ খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ, কমান্ড্যান্ট (এসপি) আরআরএফ, খুলনা, পিবিআই ও সিআইডি’র পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগন, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্টবৃন্দ।

Facebook Comments Box

Posted ৭:০০ পিএম | বুধবার, ১০ নভেম্বর ২০২১

The Daily Sarod |