স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ৩০ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 11:56 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যুবদলের বিতর্কিত তিন সদস্যের আববায়ক কমিটি অনুমোদন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মী। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানির বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা কবির আহমেদ ভূইয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়। শনিবার দুপুরে দেড়টার দিকে উপজেলা সদরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এর আগে সরাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ যুবদল নেতাকর্মীরা।
এতে উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল হক খন্দকার মুন্না তার লিখিত বক্তব্যে বলেন, টাকার বিনিময়ে অবৈধ ভাবে তিন সদস্যের উপজেলা যুবদলের আহবায়ক কমিটি দেওয়া হয়েছে। জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান বিপুল অংকের টাকা নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ও ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির আহমেদ ভূইয়ার অবৈধ প্রভাবের মাধ্যমে এই কমিটি অনুমোদন করিয়েছিলেন। এই টাকা লেনদেনের ছবি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। গত ২৪ অক্টোবর কোন প্রকার সীল ছাড়া শুধু মাত্র ওকে লিখে এই কমিটির অনুমোদনের কাগজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। অথচ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের সুপারিশের ভিত্তিতে জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক আমাকে আহবায়ক ও সৈয়দ ইসমাঈল হোসেন উজ্জ্বলকে সদস্য সচিব করে কেন্দ্রে কমিটি জমা দেন। কেন্দ্রে জমা দেওয়া কমিটির পক্ষে ৯টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক সুপারিশ করে চিঠিও পাঠিয়েছে।সেই কমিটিকে আমলে না নিয়ে অনৈতিক ভাবে এই কমিটি অনুমোদন দিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাঈল হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ জিল্লু, সাবেক প্রচার সম্পাদক আহাদ মৃধা, ছাত্রদলের সাবেক সহসভাপতি আকবর হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল সরাইল বাজার প্রদক্ষিণ করে তারেক রহমানের ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানির বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা কবির আহমেদ ভূইয়ার কুশপুত্তলিকা দাহ।
Posted ১১:৫৬ পিএম | শনিবার, ৩০ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya