শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

ফেসবুকের নতুন নাম হতে যাচ্ছে ‘মেটা’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 1:23 am

ফেসবুকের নতুন নাম হতে যাচ্ছে ‘মেটা’

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান হলো। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নতুন নাম সামনে এলো। ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গের কোম্পানির নতুন নাম হচ্ছে ‌‘মেটা’। সংবাদটি জানিয়ে ফেসবুকে নিজেই শেয়ার করেছেন জুকারবার্গ।

জুকারবার্গ জানিয়েছেন কেন এই নামবদল সে সম্পর্কেও। আগামী দিনে নতুন পথচলার জন্য এই পদক্ষেপ বলেই জানিয়েছেন তিনি।

আর কেন ‘মেটা’ নামটি বেছে নেওয়া সেই সম্পর্কে জুকারবার্গ লিখেছেন, ‘ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।’

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করেছে ফেসবুক।

ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথচলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জুকারবার্গ।

সূত্রঃ জাগোনিউজ

Facebook Comments Box

Posted ১:২৩ এএম | শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১

The Daily Sarod |