শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

উকিল থেকে ব্যারিস্টার হলেন গায়িকা সালমা’র স্বামী!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২৭ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 11:44 pm

উকিল থেকে ব্যারিস্টার হলেন গায়িকা সালমা’র স্বামী!

ক্লোজআপ ওয়ান বিজয়ী গায়িকা সালমার স্বামী সানাউল্লাহ নূরে সাগর লন্ডনের লিংকনস-ইনে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন।

এই আনন্দের সংবাদটি ফেসবুকে তার বক্তদের জানিয়েছেন গায়িকা সালমা। তার ফেসবুক পোস্টে সাগরকে ব্যারিস্টার সম্বোধন করে তিনি লিখেছেন, ‘আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব’।

স্বামীকে নিয়ে সালমা আরও লিখেন, ‘এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত! ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সাগরকে বিয়ে করেছিলেন সালমা। কিন্তু সাগর সে সময় জজ কোর্টের আইনজীবী ছিলেন। পাশাপাশি লন্ডনে ব্যারিস্টারি পড়ছিলেন।

২০০৬ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দ্বিতীয় সিরিজে বিজয়ী হন সালমা। তিনি নিজেও এখন আইনের ছাত্রী। সময় দিচ্ছেন শ্বশুরবাড়ি ময়মনসিংহ হালুয়াঘাটের মানুষদের। মেয়ের নামে প্রতিষ্ঠা করেছেন সাফিয়া ফাউন্ডেশন।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পিএম | বুধবার, ২৭ অক্টোবর ২০২১

The Daily Sarod |