শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

বাংলাদেশী ভ্রমণ পিপাসুদের জন্য খুলবে থাইল্যান্ড, নিতে হবে দুই ডোজ টিকা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৫ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:34 pm

বাংলাদেশী ভ্রমণ পিপাসুদের জন্য খুলবে থাইল্যান্ড, নিতে হবে দুই ডোজ টিকা

ভ্রমন পিপাসুরা থাইল্যান্ডে ভ্রমণের জন্য সুখবর। আগামী ১ নভেম্বর থেকে টিকা নেওয়া থাকলেই থাইল্যান্ড যাওয়ার অনুমতি পাবেন বাংলাদেশিরা। আর এর ফলে দেশটিতে পৌঁছে কোনো কোয়ারেন্টিনও করতে হবে না টুরিস্টদের।

ট্যুরিজম খাতে ‘স্যান্ডবক্স স্ক্রিম’ একটি বিশেষ প্রকল্পের আওতায় বাংলাদেশিদের জন্য এই সুবিধা দিচ্ছে থাইল্যান্ড। এই সুবিধার আওতায় বাংলাদেশিরা নির্দিষ্ট এলাকায় এক সপ্তাহ কাটানোর পর কোনো বাধা ছাড়াই পুরো থাইল্যান্ড বেড়াতে পারবেন। এ বিষয়ে খুব শীঘ্রই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করবে ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এরআগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর।

বৈঠকে প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে বলেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ড স্বাধীনতার পর থেকে চমৎকার বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাসেবা, পর্যটন, বিদেশি বিনিয়োগ, যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে থাইল্যান্ড বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দুই দেশের জনগণের মধ্যে আরও যোগাযোগ বাড়াতে বাণিজ্য ও বিনিয়োগ বাধা দূর করতে হবে।

প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তার জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে দেশটির রাজনৈতিক সহায়তা কামনা করেন। একইসঙ্গে প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারের জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে থাই সমর্থন চান।

Facebook Comments Box

Posted ১০:৩৪ পিএম | সোমবার, ২৫ অক্টোবর ২০২১

The Daily Sarod |