সরাইল সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ১১ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 7:31 pm
লায়ন্স ক্লাব অব ঢাকা অপরাজিতা ও লিও ক্লাব অব ঢাকা-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে দিনভর দেড় শতাধিক অসহায় দরিদ্র লোকজনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠন মিতালী সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় সোমবার ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ সেবা দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৩১৫/বি-১ এর জেলা গভর্নর লায়ন শাহেনা রহমান।
বক্তব্য রাখেন লায়ন ফরিদা ইয়াছমিন, প্রথম ২২ জেলা গভর্নর শরিফা আলী খান, দ্বিতীয় ২২ জেলা গভর্নর লুৎফর রহমান, মিতালী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রভাষক মাহবুব খান, লিও এর র জেলা সভাপতি ইব্রাহিম চৌধুরী, সহসভাপতি লিও রহিম রাজু প্রমুখ।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করাই লায়ন্সের লক্ষ্য। এ লক্ষ্যেই নিজেদের টাকা খরচ করে মানবসেবা করছেন তারা। প্রতিবন্ধিদের পাশে দাঁড়াচ্ছেন। সমগ্র বাংলাদেশের যেখানে ডাক পাচ্ছেন সেখানেই ছুটে চলেছেন। লায়ন্স হাসপাতালে অসহায় নারী-পুরুষের চোখের অপারেশন হচ্ছে বিনামূল্যে। পরে দুজন প্রতিবন্ধীর হাতে দুটি হুইল চেয়ার তুলে দেন।
একই দিন দুপুরের দিকে তারা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় সংলগ্ন খাঁটিহাতা গ্রামে ৫০ জন অসহায় নারী পুরুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এছাড়া দুই জন অসহায় নারীকে সেলাই মেশিন ৫০ ব্যক্তির মাঝে ১টি করে গাছের চারা বিতরণ করা হয়। দেড় শতাধিক লোকের ব্লাড গ্রুপ ও ডায়াবেটিকস্ পরীক্ষা করা হয়।
Posted ৭:৩১ পিএম | সোমবার, ১১ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya