স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 8:51 pm
কুমিল্লা শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরীক্ষা নিয়ন্ত্রক,বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জহিরুল করিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে কুমিল্লার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।
জহিরুল করিম ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক,দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজনের ছোট মামা।
শুক্রবার জুমার নামাজ শেষে কুমিল্লার ঠাকুরপাড়া মদিনা মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সরাইলের শাহবাজপুরে বাদ এশা দ্বিতীয় দফা নামাজে জানাযা শেষে সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দুটি জানাযাতেই সর্বস্থরের মানুষ অঅংশগ্রহণ করেন।
জহিরুল করিম ১৯৬০ দেশের ৪ শিক্ষাবোর্ডের একটি কুমিল্লা শিক্ষা বোর্ডে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে চাকুরী থেকে অবসরে আসেন। তার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাষ্ট্রিয়াল স্কুলের প্রথম সুপারিনটেনডেন্ট আবদুল ওয়াদুদের ৫ পুত্র সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ৩ ভাইয়ের মধ্যে একমাত্র তিনিই জীবিত ছিলেন। তার চাচা আবদুল আউয়ালও কুমিল্লা শিক্ষা বোর্ডের কন্ট্রোলার ছিলেন। মৃত্যুকালে জহিরুল করিম স্ত্রী,দুই পুত্র,এক কন্যা সন্তান এবং এক বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
Posted ৮:৫১ পিএম | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya