শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

বাংলাদেশী ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত হলো আমিরাত, নিতে হবে দুই ডোজ টিকা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:50 pm

বাংলাদেশী ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত হলো আমিরাত, নিতে হবে দুই ডোজ টিকা

বাংলাদেশী ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত। এত দিন করোনা ভাইরাসের মহামারীর কারণে আমিরাতে বাংলাদেশসহ ১৫টি দেশের জন্য বন্ধ ছিল। বন্ধ থাকা বাংলাদেশসহ ১৫ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এসব দেশের নাগরিকরা উপসাগরীয় দেশটিতে ভ্রমণ করতে পারবেন। খবর-হিন্দুস্তান টাইমস।

শুক্রবার এক ঘোষণায় সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কোভিড প্রতিষেধক দুই ডোজ টিকা নিয়েই আমিরাতে ভ্রমণ করতে পারবেন ১৫ দেশের নাগরিক।

নিষেধাজ্ঞা তুলে নেওয়া দেশগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, নাম্বিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিয়ন, লাইব্রেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তান।

আমিরাতে ভ্রমণ ইচ্ছুক যাত্রীদের বেশ কিছু নিয়ম মানতে হবে। এর মধ্যে, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) -এর ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আবেদন করতে হবে। এছাড়া আমিরাতে যাওয়ার আগে অনুমোদিত টিকা সার্টিফিকেট উপস্থাপন করতে হবে যাত্রীদের।

বিমান ছাড়ার ৪৮ ঘণ্টা আগে একটি অনুমোদিত স্থান থেকে কোভিড পরীক্ষা করাতে হবে। দেশ ছাড়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই পরীক্ষার নেগেটিভ ফলাফল প্রদর্শন করা আবশ্যক।

আসার চতুর্থ এবং আটদিনের মাথায় আরও একটি করোনা পরীক্ষার সম্মুখীন হতে হবে যাত্রীদের। এক্ষেত্রেও সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তাদের।

Facebook Comments Box

Posted ৮:৫০ পিএম | শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |