শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

সরাইলে নিখোঁজের ৪দিন পর বিলে মিললো বৃদ্ধের অর্ধ-গলিত মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 12:36 pm

সরাইলে নিখোঁজের ৪দিন পর বিলে মিললো বৃদ্ধের অর্ধ-গলিত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিল থেকে নিখোঁজের ৪দিন পর হাবিবুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধার অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের রাজামারিয়া কান্দির চাতল বিল থেকে অর্ধ-গলিত লাশটি উদ্ধার করে পুলিশ৷

হাবিবুর রহমান উপজেলার শাহবাজপুর ইউনিয়ন রাজামারিয়া কান্দি গ্রামের মৃত সায়েব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে হাবিবুর রহমান তার বাড়ির দক্ষিন পাশের চাতল বিলে গোসল করতে যায়। তারপর থেকে হাবিবুর রহমান নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও হাবিবুর রহমানের কোন সন্ধান পায়নি। এছাড়া এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন লোক রাজামারিয়া কান্দি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় চাতল বিলে হাবিবুর রহমানের অর্ধ-গলিত লাশ ভাসতে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পরিবারের লোকেরা পুলিশকে সাথে নিয়ে গিয়ে হাবিবুর রহমানের লাশটি শনাক্ত করেন। পরবর্তীতে লাশ উদ্ধার করে রাতে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ব্যাপারে জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১২:৩৬ পিএম | শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |