স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 10:09 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক অতিরিক্ত সচিব ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ রহমান ওরফে মাক্কি ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)। মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩বছর। তিনি ২ স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। পারিবারিক সূত্র জানায়, ফরহাদ রহমান প্রথমে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হয়ে ওঠেছিলেন। পরে লিভার সমস্যা, ক্যান্সার ও যক্ষা রোগে ভুগছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রয়াত এই ব্যক্তির জানাযার স্থান ও সময় জানা যায়নি।
উল্লেখ্য ফরহাদ রহমান ওরফে মাক্কি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার শাহ আলী ফরহাদের পিতা।
Posted ১০:০৯ পিএম | মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya