ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 10:09 pm
দেশজুড়ে আলোচিত-সমালোচিত আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব।
হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসভবনে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর অভিযান শুরু করে র্যাব সদস্যরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বাসভবনে অভিযান চলছিল। র্যাবের গোয়েন্দা সূত্রে এ খবর জানা গেছে।
শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৫ জুলাই দলটির মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসাইন জানান, আমরা কেবল অভিযান শুরু করেছি। অভিযানের বিষয়ে পরে জানানো হবে।
Posted ১০:০৯ পিএম | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya