শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

বাংলাদেশে গত পাঁচদিনে করোনায় ৯৩৯ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১০ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 1:14 am

বাংলাদেশে গত পাঁচদিনে করোনায় ৯৩৯ জনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ৫জুলাই থেকে ৯জুলাই পর্যন্ত পাঁচদিনে ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬ হাজার ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে দেশে ১০ লাখ ৫৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে ৫৫ হাজার ৬২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

৯ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১১ হাজার ৩২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

এরআগের দিন ৮ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯৯ জনের মৃত্যু হয়। এদিন দেশের ইতিহাসে সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

এছাড়া ৭ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০১ জনের মৃত্যু হয় এবং ১১ হাজার ১৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

গত ৬ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৩ জনের মৃত্যু হয়। এছাড়া ১১ হাজার ৫২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ৫ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া ৯ হাজার ৯৬৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

Facebook Comments Box

Posted ১:১৪ এএম | শনিবার, ১০ জুলাই ২০২১

The Daily Sarod |