শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব: ৪৮ মামলায় আসামী ৩৫হাজার, গ্রেফতার ৫৫জন!

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 8:21 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব: ৪৮ মামলায় আসামী ৩৫হাজার, গ্রেফতার ৫৫জন!

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় এ পর্যন্ত ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজহার নামীয় ২৮৮জন সহ অজ্ঞাত আরও ৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এরমধ্যে গত ১৪দিনে গ্রেফতার করা হয়েছে মাত্র ৫৫জনকে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ পরিদর্শক ইমতিয়াজ আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সহিংসতায় মোট মামলা ৪৮টি দায়ের করা হয়েছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় ৩ টি ও সরাইল থানায় ২টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় ২৮৮ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামী করা হয়েছে। এর গত ২৬ মার্চের পর থেকে গ্রেফতার করা হয়েছে ৫৫ জন আসামীকে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন জানিয়েছিলেন, স্থির চিত্র ও ভিডিও ফুটেজ বিশ্লেষণপূর্বক এসব আসামীদের সনাক্ত করা হয়েছে। এজহারনামীয় আসামী যারা তাদেরকে ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাদের অনেকেই এখন পলাতক। ভিডিও ফুটেজ গুলো দেখে অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত করার চেষ্টা করছি। আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন।

Facebook Comments Box

Posted ৮:২১ পিএম | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১

The Daily Sarod |