স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৭ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 11:05 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাজিদুল ইসলাম নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাজিদুল ইসলাম মনিপুর চেয়ারম্যান বাড়ি এলাকার এমদাদ বারীর ছেলে। সে জেলা শহরের পশ্চিম মেড্ডা মাহফুজুল উলুম হাফেজিয়া মাদরাসা হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাজিদুল ইসলাম বুধবার দুপুরে তার গ্রামের বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সাথ গোসল করতে যায়। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির করেও তাকে পাওয়া যায়নি। তারপর পানির তলানী থেকে মাজিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক নাজমুল জানান, শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারনে সাফোকেশন হয়ে শিশুটি মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
Posted ১১:০৪ পিএম | বুধবার, ০৭ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya