শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৫ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 5:46 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া তান্ডবের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরমান আলিফকে (২২)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক আরমান জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে ও জেলা শহরের কাজিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। গ্রেফতারের পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৪রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ ভৈরব অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এ তথ্য জানান।

র‍্যাব সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময় জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত তরুণকে ছবি দেখে সনাক্ত করে র‍্যাব। এরই পর তাকে গ্রেফতার করতে অভিযানে নামে র‍্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ এড়াতে আরমান চুল-দাড়ি কামিয়ে ফেলেছিলেন।

গতকাল রোববার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড এলাকা থেকে তাঁকে আটক করে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, আরমানের দেওয়া তথ্যমতে জেলা শহরের কাজীপাড়া মহল্লার ভাড়াবাসা থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের কাজে ব্যবহৃত শাবলটি উদ্ধার করা হয়। এছাড়া তাঁর বাসা থেকে একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মো. যোবায়ের উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৪৫ পিএম | সোমবার, ০৫ এপ্রিল ২০২১

The Daily Sarod |