শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৪ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 1:03 am

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন। শনিবার (৩ এপ্রিল) ডা. শওকত হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক হিমেল খান সাংবাদিকদের জানান, গত শনিবার ডা. শওকত হোসেন স্যার র‍্যাপিড এন্টিজেন রিপোর্টের জন্য নমুনা দেন। ওই সময় স্যারের করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে। পরে স্যারের করোনা ভাইরাসের এন্টিজেন রিপোর্ট নেগেটিভ আসায় ওইদিন আরটি পিসিআর এর জন্য স্যারের আবার নমুনা সংগ্রহ করে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এক সপ্তাহ পর শনিবার (৩ এপ্রিল) পিসিআর ল্যাবের রিপোর্টে হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন স্যার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে জানা যায়। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন সাংবাদিকদের জানান, আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনি সবাইকে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রেখে সচেতন হয়ে চলতে অনুরোধ করেন।

Facebook Comments Box

Posted ১:০৩ এএম | রবিবার, ০৪ এপ্রিল ২০২১

The Daily Sarod |