শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

হেফাজতের তান্ডবে আহত চিত্র সাংবাদিক সুমন রায়, ভাল হয়নি ক্ষত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 9:08 pm

হেফাজতের তান্ডবে আহত চিত্র সাংবাদিক সুমন রায়, ভাল হয়নি ক্ষত

হেফাজত ইসলামের তাণ্ডবের তিনদিনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও প্রেসক্লাবের সভাপতি সহ অসংখ্য সাংবাদিক হামলার শিকার হয়। তান্ডবের দ্বিতীয় দিন ২৭ মার্চ চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হন এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়। সুমন রায় এটিএন নিউজের পূর্বঞ্চল ব্যুরো অফিসের চিত্র সাংবাদিক ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য পদে রয়েছে। এসময় হেফাজত কর্মীদের পাথর নিক্ষেপে সুমন রায়ের মুখের সামনের একটি দাঁত ভেঙ্গে যায়। তার ঠোঁটে আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে দাঁতের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

তাকে ৭২ ঘন্টা বিশেষজ্ঞ দন্তচিকিৎসক দিদারুল আলমের পর্যবেক্ষণে রাখা হয়।

চিত্র সাংবাদিক সুমন রায় বলেন, চোখের সামনে তান্ডব দেখেছি। তবুও নিজের দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। কিন্তু রক্ষা হয়নি। আঘাত প্রাপ্ত হয়ে একটি দাঁত হারাতে হলো। মুখের ক্ষত এখনো ভাল হয়নি।

Facebook Comments Box

Posted ৯:০৮ পিএম | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১

The Daily Sarod |