শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর হামলা, মঙ্গলবার সাংবাদিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৯ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 11:41 pm

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর হামলা, মঙ্গলবার সাংবাদিকদের বিক্ষোভ

হেফাজতে ইসলামের গত তিন দিনের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি দিয়েছেন সাংবাদিকরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন জানান, মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর মাদ্রাসা হিসেবে পরিচিত দারুল উলুম মুঈনুল ইসলাম থেকে কয়েক হাজার হেফাজত কর্মী লাঠিসোটা নিয়ে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালায়। এই সময় আইনশৃঙ্খালা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।

এরপর ওইদিন বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে তাণ্ডব শুরু করে একদল মাদ্রাসাছাত্র। তারা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়। এদিন ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হয়।

শনিবারও তারা ব্রাহ্মণবাড়িয়া শহরে তাণ্ডব চালায়, যেখানে অন্তত পাঁচ জনের প্রাণহানি হয়।

পরদিন রোববার ঢাকা হরতালে তারা বিভিন্ন সরকারিসহ নানা স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে। এদিন আরও দুজন নিহত হন।

এই তাণ্ডবের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এবং সাংবাদিকদের উপরও হামলা করে তারা।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন বলেন, হেফাজতের সহিংসতার তৃতীয় দিন রোববার তথ্য সংগ্রহ, ভিডিও এবং ছবি ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকজন সাংবাদিক।

এদিন হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর করা হয় এবং এর আগে হামলাকারীরা প্রেসক্লাবের সিসি ক্যামেরা খুলে নেয় বলে অভিযোগ করেন জাবেদ রহিম বিজন।

“ঘটনার খবর পেয়ে প্রেস ক্লাবে ছুটে আসার পথে প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির ওপর হামলা চালানো হয়।”

রিয়াজ উদ্দিন জামির বরাত দিয়ে বিজন বলেন, হরতালকারিরা জামিকে দেখার পর ‘তুই প্রেসক্লাব সভাপতি, তুই আওয়ামী লীগ’ বলে তাকে প্রথমে রাম দা দিয়ে মাথায় কোপ দেয়। সেটি লক্ষ্যচ্যুত হলে আরেকজন লাঠি দিয়ে মাথায় আঘাত করে।
জামিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় ৬টি সেলাই দেওয়া হয়’।

হরতালের দিন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে কয়েক দফা হামলা করা হয়। এই সময় তাদের তান্ডবে প্রেস ক্লাবে অবস্থান করা জেলার অর্ধশত সাংবাদিক অবরুদ্ধ হয়ে পড়েন।

সরেজমিনে জানা যায়, রোববার সকালে শহরের পৈরতলায় আমাদের নতুন সময় ও আমাদের সময় ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক আবুল হাসনাত মো. রাফি হরতালের তথ্য ও ছবি সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন। তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মারধর করে হরতাল সমর্থকরা।

এর আগে, শনিবার বিকালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল কভার করতে গিয়ে মাদ্রাসা ছাত্রদের ছুড়ে মারা ইটপাটকেলের আঘাতে আহত হন এটিএন নিউজের ক্যামেরা পারসন সুমন রায়। হামলায় তার দাঁত ভেঙে যায়। এর পরপরই টিএরোড মাদ্রাসা মোড়ে মান্নান ম্যানশনে থাকা যমুনা, আরটিভি ও মাইটিভির অফিসে চড়াও হয় মাদ্রাসা ছাত্ররা। তাদের ইটপাটকেলে অফিসের কম্পিউটারসহ নানা যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার ভাদুঘরে মাদ্রাসা ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় এর ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে এনটিভির ক্যামেরা পারসন সাইফুল ইসলাম ধাওয়ার মুখে পড়েন। এরপর ক্যামেরাটি একজন বিজিবি সদস্যের হাতে দিয়ে সাইফুল রক্ষা পান। ইটিভির ক্যামেরা পারসন রাসেলও ধাওয়ার শিকার হন একই স্থানে।

ওইদিনই রেলস্টেশন মোবাইলে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন নিউজ টুয়েন্টি ফোর ও ডেইলি স্টারের সাংবাদিক মাসুক হৃদয়। তাকে বাঁচাতে গিয়ে একুশে টিভির সাংবাদিক মীর মো. শাহিনও হামলার শিকার হন। একাত্তর টিভির প্রতিনিধি জালাল উদ্দিন রুমি ও আজকালের খবর প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী কাজ করতে গিয়ে লাঞ্ছিত হন। তাদের মোবাইলে ধারণ করা ভিডিও চিত্র কেটে মোবাইল সেট ফেরত দেওয়া হয়।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন আরও বলেন, গত ৩ দিনের আন্দোলন ও সহিংসতায় সাংবাদিকদের কাজে প্রচণ্ড বাধা দেওয়া হয়। তাদের উপর আক্রমণ করা হয়। ভিডিও ক্যামেরা দূরে থাক মোবাইলে কাজ করতে গিয়েও হামলার শিকার হন সাংবাদিকরা।

 

Facebook Comments Box

Posted ১১:৪১ পিএম | সোমবার, ২৯ মার্চ ২০২১

The Daily Sarod |